Munu... ❤️
আজ ২১ আগস্ট, তোমার বিশেষ দিন।
আমি তোমার কাছে নেই --- সামনাসামনি তোমাকে Wish-ও করতে পারছি না। তবুও তোমার জন্য ছোট্ট কিছু একটা করতে ইচ্ছে হলো। 🥺
তাই এই ছোট্ট জায়গাটা শুধু তোমার জন্য বানালাম। একটু সময় নিয়ে দেখবে? ❤️
Happy Birthday, Munu ❤️
২১ আগস্ট — তোমার দিন। 🌸 আজকের দিনটা শুধু তোমার জন্য।
তুমি অনেক ভালো থেকো, অনেক হাসো, আর তোমার জীবনের প্রতিটা ছোট্ট ইচ্ছা একদিন সত্যি হয়ে যাক।
শুভ জন্মদিন, আমার সবচেয়ে আপন একজন। ❤️
Munu, একটা কথা বলি? 🥺
সত্যি বলতে, এবার তোমার Birthday-তে আমি খুব বেশি কিছু করতে পারলাম না। আমি এখন নিজেও ভালো নেই... শরীরটাও খারাপ।
হয়তো তোমার সামনে গিয়ে দাঁড়াতে পারলাম না, কোনো সুন্দর জায়গায় নিয়ে যেতে পারলাম না, নিজের হাতে তোমার জন্য কিছু দিতে পারলাম না।
"অনেক কিছুই করতে চেয়েছিলাম... কিন্তু সবকিছু সবসময় নিজের মতো করে করা যায় না।"
তবুও একটা জিনিস করতে খুব ইচ্ছে করছিল — তোমাকে যেন কোনোভাবেই না Wish করে থাকতে হয়। তাই এই ছোট্ট Website-টা বানালাম।
হয়তো এটা একটা বড় Gift না... কিন্তু এটা বানাতে বানাতে বারবার শুধু তোমার কথাই মনে হয়েছে। আর মনে হয়েছে — “ওকে একটু হলেও হাসাতে পারলে, সেটাই যথেষ্ট।” ❤️
আমাদের সুন্দর কিছু মুহূর্ত 📸
(স্মৃতির পাতায় বাঁধিয়ে রাখা তোমার মিষ্টি হাসি)
তোমার মুখের এই হাসিটা আমার সবচেয়ে প্রিয় ❤️
তোমার সাথে কাটানো সময়গুলো সবসময় বিশেষ ✨
সবসময় এভাবে পাশে থেকো, Munu 🌸
তোমার যে ছোট্ট জিনিসগুলো আমার সবচেয়ে প্রিয়
(যে ছোট ছোট বিষয়গুলোর জন্য তুমি আমার কাছে এত বিশেষ)
তোমার Smile... 😊❤️
তুমি যখন ওইভাবে হাসো আর ছোট্ট dimple-টা বেরিয়ে আসে, তখন শালা, তুমি একদম শেষ করে দাও আমাকে। 😭 ওই হাসিটা দেখলে তোমার দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই মাথায় আসে না। 🫠❤️
তোমার Voice... 🎶
তোমার গলায় একটা আলাদা শান্তি আছে। তাই হয়তো সারাদিনের ব্যস্ততার মাঝেও কখন তোমার voice শুনব, সেই অপেক্ষাটা থেকেই যায়। ❤️
তোমার মধ্যে... ✨
তোমার মধ্যে এমন একটা মায়া আছে, যেটা ঠিক কথায় বোঝানো যায় না। আর সত্যি বলতে, তোমার জন্য আমি একটু না, সত্যিই অনেকটাই পাগল। ❤️
তোমার সত্যি কথাগুলো... ❤️
তুমি সবসময় আমাকে সত্যিটাই বলেছো, শুধু ভালো লাগানোর জন্য কখনো fake compliment করোনি। যেটা ঠিক মনে হয়েছে, সেটাই বলেছো — তাই তোমার কথাগুলো আমার কাছে সত্যিই আলাদা। ❤️
তোমার Presence... 🫶
তুমি আমার পাশে থাকলে মনে হয়, সবকিছুই সহজ। আমাকে কিছুই করতে হবে না, তুমি আছো — এই ভরসাটাই যেন যথেষ্ট। ❤️
তোমার মনটা... 🌸
তোমার মনটা যতটা সুন্দর, সেটা হয়তো তুমি নিজেও বুঝতে পারো না। তুমি সবসময় আগে অন্যদের দাও, তারপর নিজের কথা ভাবো — আর আমি কিছু দিলে তো আরও বেশি। ❤️
তোমার সরলতা... 🤍
তোমার মধ্যে একটা খুব সুন্দর সরলতা আছে। তুমি যেমন, ঠিক তেমনই থাকো — কিছু দেখানোর চেষ্টা করো না, আর এই জিনিসটাই তোমাকে আমার কাছে এতটা special করে। ❤️
তোমার রাগ... 😤❤️
তুমি রেগে গেলে আমার সত্যিই রাতের ঘুম উড়ে যায়। বারবার ভাবতে থাকি, কীভাবে তোমার রাগটা ভাঙাবো আর কোথায় ভুল করলাম। তাই সত্যি বলতে, তোমার রাগটা একটু কমই ভালো লাগে আমার। 😅❤️
তোমার চোখ... 👀❤️
শালা, তোমার ওই চোখটা আমাকে একদম kill করে দেয়। 😭❤️ ওই চোখের দিকে তাকালে সারাদিন তাকিয়ে থাকলেও আমার মন ভরবে না। সত্যি বলছি, তোমার চোখের কাছে আমি একদম হেরে যাই। 🫠
তোমার Dimple... 😭❤️
তোমার ওই ছোট্ট dimple-টা আমার একদম weakness. তুমি হাসলেই ওটা বেরিয়ে আসে, আর শালা, তখন তোমাকে দেখে আমার মনে হয়—এই মেয়েটা আমাকে একদিন সত্যিই পাগল করে দেবে। 😭❤️
তোমার গাল... 🥹❤️
তোমার ওই গাল দুটো দেখলেই ইচ্ছে করে একটু টিপে দিই। 😭 আর তুমি যখন হেসে ফেলো, তখন তো আরও মিষ্টি লাগে — সত্যি বলছি, তখন তোমাকে একটু বেশি করে আদর করতে ইচ্ছে করে। 🫠❤️
তোমার দাদাগিরি... 😤😂
তোমার সামনে আমার আর কোনো দাদাগিরি চলে না ভাই। 😂 তুমি একবার রেগে তাকালেই আমি চুপচাপ ভালো ছেলে হয়ে যাই। 😭❤️
তোমার Calmness... 🤍
আমি রেগে গেলে কত উল্টোপাল্টা কথাই না বলি, তবুও তুমি একদম শান্তভাবে সব শুনে যাও। তারপর আস্তে আস্তে সব বুঝিয়ে বলো — এই জিনিসটা আমার সত্যিই খুব ভালো লাগে। ❤️
তোমার লুকানো ভালোবাসা... 🫶
তুমি মুখে সবসময় কিছু বলো না, কিন্তু তোমার ছোট ছোট কাজের মধ্যে তোমার ভালোবাসাটা ঠিকই বুঝতে পারি। তুমি যতই লুকাও, আমি তোমার ওই ভালোবাসাটা ঠিক ধরে ফেলি। ❤️
তুমি যেমন... ❤️
তোমাকে অন্য কারও মতো হতে হবে না। তুমি যেমন, ঠিক তেমনই আমার কাছে সবচেয়ে সুন্দর। ❤️
তোমার বর... 💍❤️
তোমার বর হতে চলেছি, আর এর মধ্যেই একটা জিনিস বুঝে গেছি — তোমার সঙ্গে তর্ক করে জেতা আমার পক্ষে সম্ভব না। 😂 শেষে তোমার কথাই শুনতে হয়, আর সত্যি বলতে, তোমার কাছে এভাবে হারতেও আমার বেশ ভালো লাগে। ❤️
দূরত্বটা আজ একটু বেশি মনে হচ্ছে... 🌙
আজ যদি তোমার পাশে থাকতে পারতাম... তাহলে হয়তো এত কিছু লিখতাম না। শুধু তোমার সামনে দাঁড়িয়ে বলতাম— “Happy Birthday, Munu.” ❤️
তারপর হয়তো তোমার মুখের হাসিটা দেখতাম। কিন্তু আজ সেটা পারছি না। তাই ফোনের একটা ছোট্ট screen-এর ওপাশ থেকে এই কথাগুলো বলছি।
আমাদের ছোট ছোট মুহূর্তগুলো
সব স্মৃতি খুব বড় হতে হয় না। কখনও একটা ছোট্ট কথা, একটা হাসি, একটা রাত জেগে কথা বলা, একটা ছোট্ট অভিমান... এসবই পরে গিয়ে সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে।
তোমার সাথে কাটানো ছোট ছোট মুহূর্তগুলোও আমার কাছে তেমনই। ❤️
Munu, একটা একটা করে খুলবে?
(নিচের Card-এ Tap করো)
"তুমি আমার কাছে সত্যিই অনেক special।" ❤️
এবার চোখ বন্ধ করে একটা Wish করো... 🎂✨
✨ Candle-এ Tap করে মোমবাতি নেভাও ✨
যে Wish-টা কাউকে বলবে না। শুধু মনে মনে করবে।
আমি জানি না তুমি কী Wish করলে... কিন্তু আমি একটা Wish করছি— তুমি যেন সবসময় ভালো থাকো।
তোমার মুখের হাসিটা যেন কখনও হারিয়ে না যায়। তোমার জীবনে যেন অনেক সুন্দর দিন আসে।
আর তুমি যা চাও, তার থেকেও সুন্দর কিছু যেন জীবন তোমাকে দেয়।
Happy Birthday, Munu. ❤️
Munu, তোমার জন্য একটা ছোট্ট চিঠি
চিঠিটি খুলতে এখানে Click করো ❤️
(দূর থেকে লেখা একটুকরো মনের কথা...)
প্রিয় Munu,
জানি না কোথা থেকে শুরু করব।
আজ তোমার Birthday...
আর আমার খুব ইচ্ছে করছিল তোমার সামনে বসে তোমাকে Wish করতে।
এই কথাটা লিখতে গিয়েও একটু খারাপ লাগছে, কারণ এই বছর তোমার জন্য
সত্যি বলতে কিছুই ঠিকমতো করতে পারলাম না।
জানো তো, আমার শরীরটা একদম ভালো যাচ্ছে না। খুব দুর্বল লাগছে।
কখনও কখনও এমন লাগে, কিছু একটা করতে চাইছি কিন্তু শরীরটাই যেন
সাপোর্ট করছে না। আর এই সময়েই তোমার Birthday।
মাঝে মাঝে ভাবছিলাম—
“ইশ, এবার যদি শরীরটা একটু ভালো থাকত...”
তাহলে হয়তো তোমার জন্য কিছু একটা করতাম।
হয়তো তোমাকে কোথাও নিয়ে যেতাম,
হয়তো তোমার জন্য কিছু কিনতাম,
হয়তো তোমাকে সামনে থেকে Wish করতাম।
অনেক কিছুই মাথায় এসেছিল। কিন্তু শেষ পর্যন্ত কিছুই করা হলো না।
সত্যি বলতে, এই জায়গাটাতেই আমার নিজের ওপর একটু রাগ হচ্ছে। কারণ এটা তো তোমার Birthday... আমার Munu-র Birthday। এই দিনটার জন্য অন্তত একটু কিছু করতে পারব—এমন একটা ইচ্ছে ছিল। পারলাম না।
তাই ভাবলাম, যা পারছি না সেটা নিয়ে মন খারাপ করে বসে থাকার থেকে... যেটুকু পারি, সেটুকুই করি। আর তাই এই Website।
হয়তো দেখে মনে হবে খুব বড় কিছু না। আসলে বড় কিছু না-ই। কিন্তু এটা বানানোর সময় আমি অনেকবার তোমার কথা ভেবেছি।
কোন ছবি রাখব, কী লিখব, কোন জায়গায় কী হবে— এসব করতে করতে বারবার একটা কথাই মনে হয়েছে— “ও এটা দেখে একটু হাসবে তো?” ব্যস। আমার জন্য ওইটুকুই অনেক।
তুমি জানো কি না জানি না, কিন্তু তোমার হাসিটা আমার সত্যিই খুব ভালো লাগে। বিশেষ করে তুমি যখন মন থেকে হাসো... ওই ছোট্ট ডিম্পলটা যখন বেরিয়ে আসে... তখন তোমাকে একটু বেশিই সুন্দর লাগে। ❤️
আর হয়তো এই কারণেই এত কিছু বানানোর ইচ্ছে হয়েছিল। তোমাকে কিছু বড় করে দেওয়ার জন্য না... শুধু একবার তোমাকে হাসতে দেখার জন্য।
আজ যদি আমি তোমার পাশে থাকতাম, হয়তো এত কিছু লিখতামই না। তোমার সামনে গিয়ে দাঁড়িয়ে বলতাম— “Happy Birthday, Munu।” তারপর তোমার মুখটা দেখতাম। তুমি কী বলছো, কীভাবে হাসছো— সেটাই হয়তো আমার কাছে আজকের সবচেয়ে বড় Birthday gift হয়ে যেত।
কিন্তু আমি তো এখন তোমার কাছে নেই। তাই এই ছোট্ট screen-টার ওপাশ থেকেই আজ তোমার কাছে এলাম।
একটা জিনিস শুধু চাই— এই বছর আমি কিছু করতে পারিনি বলে তুমি যেন ভাবো না যে তোমার Birthday আমার কাছে কম special ছিল। বরং উল্টো।
হয়তো এই কারণেই এত কিছু লিখছি। কারণ তুমি আমার কাছে এমন একজন, যার Birthday-তে শুধু একটা “Happy Birthday” লিখে চলে যেতে মন চায় না।
আর একটা কথা বলি? কখনও কখনও সত্যিই ভাবি... জীবনে এত মানুষ আসে, এত মানুষের সাথে কথা হয়, কিন্তু সবাইকে তো নিজের মানুষ মনে হয় না। তোমাকে কেন জানি অন্যরকম লাগে।
তোমার সাথে কথা বললে নিজের মতো থাকতে পারি। ছোটখাটো কথা বলতে ইচ্ছে করে, অকারণে কিছু বলতে ইচ্ছে করে, কখনও মন খারাপ হলে তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে। এই জিনিসগুলো হয়তো খুব বড় কিছু না... কিন্তু আমার কাছে এগুলোই অনেক।
আর হয়তো তাই তোমাকে হারানোর চিন্তাটা মাঝে মাঝে একটু ভয়ও দেখায়।
ভবিষ্যৎ কী হবে জানি না। জীবন কোথায় নিয়ে যাবে তাও জানি না। কিন্তু একটা জিনিস জানি—
তোমার সাথে আরও অনেক সুন্দর দিন দেখতে ইচ্ছে করে।
আর এমন একটা Birthday দেখতে ইচ্ছে করে, যেদিন আমাকে এভাবে দূর থেকে Website বানিয়ে Wish করতে হবে না। যেদিন তোমার সামনে থাকতে পারব। তোমার হাতে নিজের হাতে কিছু দিতে পারব। তোমার মুখের হাসিটা সামনে থেকে দেখতে পারব।
আর আজকের মতো মনে হবে না— “ইশ, আর একটু যদি করতে পারতাম...”
আজকে আমি শুধু এটুকুই করতে পেরেছি। হয়তো খুব বেশি কিছু না। কিন্তু এটা একদম মন থেকে করেছি।
তাই তুমি যদি Website-টা শেষ পর্যন্ত দেখো, কোথাও যদি আমার লেখা একটু বেশি emotional লাগে, কোথাও যদি একটু অগোছালো লাগে— তাহলে সেগুলো ঠিক করো না। 😅 ওগুলো এমনই থাক।
কারণ এগুলোই হয়তো আমার আসল কথাগুলো। সব কথা সুন্দর করে বলা যায় না। কিছু কথা শুধু অনুভব করা যায়। আর তোমার জন্য আমার অনেক কথাই ঠিক তেমন।
আজ শুধু ভালো থেকো, Munu। নিজের যত্ন নিও। অনেক হাসো।
আর হ্যাঁ... ওই ডিম্পলটা কিন্তু লুকিয়ে রেখো না। ❤️
কারণ তোমার ওই হাসিটা দেখলে দূরে থেকেও মনে হয়— “হ্যাঁ, এইটুকুর জন্যই এত কিছু করা সার্থক।”
Happy Birthday, Munu। ❤️
আজ তোমার পাশে থাকতে পারলাম না...
কিন্তু আজকের দিনটা মন থেকে তোমার সাথেই কাটালাম। ❤️
— তোমার জন্য, দূর থেকে। ❤️
Happy Birthday, Munu ❤️
২১ • ০৮ • ২০২৬
আজ তোমার দিন। আজ শুধু হাসবে। ❤️
আর আমার এই ছোট্ট চেষ্টাটা যদি তোমার মুখে একটুও হাসি এনে থাকে... তাহলেই আমার এই দূর থেকে Wish করাটা সার্থক। 🥺❤️
Wishing you a very, very happy birthday! 🎂❤️